editor

প্রকাশিত: 7:07 PM, September 2, 2023

মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী দেশ ও জাতির কল্যাণে সমগ্র জীবন উৎসর্গ করে গেছেন : অতিরিক্ত বিভাগীয় কমিশনার 

মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী দেশ ও জাতির কল্যাণে সমগ্র জীবন উৎসর্গ করে গেছেন : অতিরিক্ত বিভাগীয় কমিশনার 

ওসমানী জাদুঘরের উদ্যোগে ১০৫তম জন্মবার্ষিকী পালন

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া বলেছেন, মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ছিলেন আমাদের জাতীয় ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। বঙ্গবীর এমএজি ওসমানী দেশ ও জাতির কল্যাণে সমগ্র জীবন উৎসর্গ করে গেছেন। তাকে ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস গঠন করা যাবে না। ওসমানীর ঘটনাবহুল ব্যতিক্রমী জীবন ও কর্ম এবং তাঁর অনুকরণীয় জীবনাদর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেণার উৎস।
তিনি বলেন, জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে তিনি নিজেকে একজন আজীবন গণতন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সততা, নীতিনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, আদর্শবাদিতা, সময়জ্ঞান এবং নিখাঁদ দেশপ্রেম তাঁকে একজন অনন্য সাধারণ মানবরূপে আমাদের সামনে উপস্থাপন করেছে। তিনি সর্বকালে বাংলাদেশ এবং বাঙ্গালী জাতির জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ওসমানী যাদুঘর প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধের সেনাপতি (সি-ইন-সি) জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী’র ১০৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন এর সভাপতিত্বে ও কাজী জালাল উদ্দীন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুনা সুলতানার সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহ্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ড. সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী ইরশাদ আলী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযেদ্ধা এসএম নাজিম উদ্দীন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড সিলেটের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসমানী জাদুঘরের সহকারি কীপার মো. জিয়ারত হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মো. আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ বিজিত রঞ্জন বৈদ্য। এতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন রিফাত ও ঐশি রঞ্জন বৈদ্য।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা ও পবিত্র গীতা পাঠন করেন অনিকেত রায়।
বিভিন্ন ক্যাটাগরিতে ১৩৮জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষে আগতদের মাঝে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট