editor
প্রকাশিত: 7:18 PM, September 2, 2023
রোটারী মিডটাউনের গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ১৬৯৫তম সাপ্তাহিক সভা ও গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ুসভাপতি রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারী ক্লাবগুলো মানববতার কল্যানে কাজ করে যাচ্ছে। সেই ধারায়ু জেলা গভর্নরস কর্তৃক ঘোষিত কার্যক্রম গুলোকে এগিয়ে নিতে হবে। তিনি সিলেটের প্রাচীনতম সেবামূলক সংগঠন রোটারি মিডটাউনের কর্মতৎপরতার ভূয়শী প্রশংসা করে বলেন, আমার বিশ্বাস এই ক্লাব একদিন অনেক উচুস্থানে আসন করে নেবে। তিনি ক্লাবের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিস্ট্রিক ফাস্ট লেডি রোটারিয়ান পি পি সামিনা ইসলাম, এরিয়া ডিরেক্টর রোটারিয়ান একে এম সামসুল হক দিপু, ক্লাবের এসাইন ডেপুটি গভর্নর রোটারিয়ান পি পি আব্দুর নূর রুহেল, ডেপুটি গভর্নর রোটারিয়ান পি পি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি জাকির আলী আরএফএসএম, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি জুম্মন তারেক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান পি পি আব্দুল হাফিজ পিএইচএফ। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পি পি এডভোকেট জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পি পি প্রফেসর সাখাওয়াত হোসেন পিএইচএফ। ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি বিধুভূষণ চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান পি পি শাহজামাল আহমেদ পিএইচএফ, আই পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম। এর আগে সন্ধ্যায় জেলা গভর্নরের উপস্থিতিতে অফিসিয়াল এক্সক্লুসিভ মিটিং অনুষ্ঠিত হয়। পরে রোটারী ৭ এরিয়া অফ ফোকাসের অন্তর্ভুক্ত কমিউনিটি ও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টর আওতাধীন ২ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট