editor
প্রকাশিত: 5:16 PM, September 7, 2023
ডিএসএস ডেস্ক :: ১৮ ডিসেম্বর ২০২২ কাতারে বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে মেতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বজয়ের ৯ মাস না পেরোতেই আবারও বিশ্বকাপ অভিযানে নামছেন আলবিসেলেস্তেরা। ২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামছে লিওনেল মেসির দল।
৮ (সেপ্টেম্বর) শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনেই ঘরের মাঠে ইকুয়েডরকে আতিথেয়তা দেবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য এই ম্যাচটির আগেই ভোর ৪.৩০ মিনিটে প্যারাগুয়ে-পেরু লড়াই দিয়ে শুরু হয়ে যাবে বাছাই পর্ব। বাংলাদেশ সময় ভোর ৫টায় দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ভেনেজুয়েলা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার সকাল ৬.৪৫ মিনিটে হোম ভেন্যু বেলেমেতে বলিভিয়াকে আতিথেয়তা দেবে। ওই দিন ভোর ৫টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে চিলি।
৩২ দলের পরিবর্তে ৪৮টি দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপে। দলের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আয়োজকের সংখ্যাও বাড়ছে। প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।
স্বাগতিক হিসেবে এই তিন দেশকে বাছাই পর্বে অংশগ্রহণ করতে হবে না। বাকি ৪৫টি দেশকে কঠোর লড়াইয়ের মাধ্যমে বাছাই পর্বের বাধা অতিক্রম করে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করতে হবে। সেই বাছাই পর্বের কনমেবল বা দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াই শুরু হবে আগামীকাল।
আগামী অক্টোবর মাসে এশিয়ায় এবং নভেম্বর মাস থেকে আফ্রিকায় শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের বাছাই পর্ব মাঠে গড়াবে ২০২৪ সালে। আর ২০২৫ সালে শুরু হবে ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,