editor

প্রকাশিত: 5:28 PM, September 8, 2023

আজ ৮ই  সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস

আজ ৮ই  সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস

সিলেটে বাত-ব্যথা ও অস্থি সন্ধির প্রদাহে ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা  ” – এই প্রতিপাদ্য নিয়ে এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন কর হয় ।

এই দিবসটি  উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন ,সিলেট শাখার উদ্যোগে ,ুক্রবার সকাল সাড়ে দশটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আনন্দ র‍্যালী  ও শোভাযাত্রা বের করা হয়  এবং র‍্যালী পরবর্তী শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে । জালালাবাদ রোটারি  হাসপাতালের  পরিচালক ডাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চীফ ফিজিওথেরাপিষ্ট মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাবা সৈয়দা জেবুন্নেছা হক ।
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ ও ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশন, আইএইচটি এর সম্মানিত সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ রোটারি হাসপাতালের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট  ডাঃ আল মামুন উর রশীদ,নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চীফ ফিজিওথেরাপিস্ট ডাঃ নিসর্গ দাস অন্তু, মাউন্ট এডোরা হাসপাতালের ফিজিওথেরাপি অফিসার  মরিয়ম আক্তার ,আল হারামাইন হাসপাতালের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট   ফিরোজা অজরা, ফিরোজা অজরা, এসসিপিআর শ্রীমঙ্গল এর ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট জুম্মান মালাকার,ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশন, আই এইচ টির সভাপতি  মাহফুজুর রহমান মাহিদঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আশিকুর রহমান, আমিনুর রহমান, মারজিয়া আক্তার,মোঃ তারেকুল ইসলাম, মোঃ আবু তাহের ।
প্রধান অতিথি তার বক্তব্যে ফিজিওথেরাপি চিকিৎসা ও  ফিজিওথেরাপি চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে বলেন প্রতিটা মানুষই জীবনে কোন না কোন সময় ব্যথায় আক্রান্ত হোন ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়েন । এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপিই  একমাত্র নিরাপদ ও সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা যেটা মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। সরকার ফিজিওথেরাপিস্টদের যথাযথ মূল্যায়ন করবে  বলে তিনি  সবাইকে আশ্বস্ত করেন।

এছাড়া উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের সিনিয়র নাগরিকদের মধ্যে প্রতি তিনজনের মধ্যে একজন বাত-ব্যথায় আক্রান্ত এবং তাদের চিকিৎসায় ফিজিওথেরাপি  প্রধান ভূমিকা পালন করে।
বাত-ব্যথা ও অস্থি সন্ধির প্রদাহ/অস্টিওআর্থারাইটিস একটি জয়েন্ট এর প্রদাহ জনিত সমস্যা এবং এটি বয়স্ক মানুষের বেশি হয়। শরীরের সব জয়েন্টে এই সমস্যা হতে পারে এবং সবচেয়ে বেশি হয়ে থাকে হাটুতে। বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষের চেয়ে মহিলাদের বেশি হয়। এছাড়া  বাড়তি ওজন,ডায়াবেটিস, হরমোনের সমস্যা, জিনগত সমস্যা ও আঘাতের কারনেও এই রোগ হতে পারে।
যা নিয়ন্ত্রিত জীবন যাপন,নিয়মিত ব্যায়াম চর্চা ও সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। এ ধরনের রোগে আক্রান্ত হলে  ফিজিওথেরাপিস্টদের শরণাপন্ন হয়ে সুপরামর্শ ও সুচিকিৎসা গ্রহণ করার আহ্বান জানানো হয়।
এদিকে  দিবসটির প্রাতিপাদ্যকে সামনেরেখে আরটিএম মেডিকেল টেকনোলজি ইনইষ্টিটিউট এর বিএসসি ইন ফিজিওথেরাপি অনুষদ বিশ্ব ফিজিওথেরাপি দিবস নানা কর্মসুচি পালন করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১ টায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় বণার্ঢ্য র্যালী,ক্যোম্পাসে আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান।
আরটিএম মেডিকেল টেকনোলজি ইনইষ্টিটিউট এর শিক্ষার্থী আলমগীর হোসেনের পরিচালনায় ব্যালী পরবর্তি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আরটিএম মেডিকেল টেকনোলজি ইনইষ্টিটিউট এর অধ্যক্ষ ডাঃ এমএম ফরিদুল ইসলাম। বিএসসি ইন ফিজিওথেরাপি অনুষদ এর কো-অডিনেটর ডাঃ সুব্রত কুমার সিনহা(পিটি), বক্তব্য রাখেন বিএসসি ইন র্যাবরেটারি মেডিসিন অনুষদের কোর্স কো-অডিনেটর আলমগীর হোসেন আলম, লেকচারার ডাঃ মাহমুদা রহমান পিংকি, ডাঃ মুক্তি সরকার(পিটি)।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ সরকার, মোসারফ হোসেন, মহরম আলী, মাহবুব উদ্দিন প্রমুখ
বক্তাগণ আরো বলেন  বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ৫২৮ মিলিয়ন মানুষ এই রুগে আক্রান্ত  হয়ে প্রতিবন্ধী হচ্ছে অথবা প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়ছে। এ থেকে পরিত্রাণের জন্য ফিজিওথেরাপিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ,কিন্তু দুঃখের বিষয় সরকার এই ক্ষেত্রে ডাক্তার ও নার্সদের মত  ফিজিওথেরাপি চিকিৎসকদের পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না বিধায় দিন যত যাচ্ছে মানুষের ভোগান্তি তত বাড়ছে। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত এই দেশে বঙ্গবন্ধুর হাত ধরে এই পেশা বিকশিত হয় । বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি গোল(SDG Goal) -২০৩০ অর্জন ও প্রতিবন্ধী মুক্ত সমাজ ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা  জনগণের সুস্থ ,সবল ও সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য অনতিবিলম্বে  ফিজিওথেরাপি চিকিৎসক ও ফিজিওথেরাপি টেকনোলজিস্ট নিয়োগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান এবং বাংলাদেশ রিহেবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ অতি দ্রুত বাস্তবায়নের দাবী করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট