editor
প্রকাশিত: 5:05 PM, September 21, 2023
‘পাঠান’ সিনেমায় ছোট্ট এক চরিত্রে দেখা গেছে সালমান খানকে। শোনা যাচ্ছে, এই অভিনেতার আসন্ন ‘টাইগার ৩’ সিনেমাতে আবার দেখা যাবে শাহরুখকে। যদিও পুরো বিষয়টি এখনও পরিকল্পনাতেই রয়েছে। এর আগেই জ্বলে উঠল বলিউডের শীর্ষ দুই খান শাহরুখ ও সালমানের ভক্তরা। এই দুই তারকার মধ্যেকার সম্পর্ক বর্তমানে বেশ দারুণ হলেও তাদের ভক্তদের সম্পর্কটা যেন একদম ‘সাপে-নেউলে’র মতো।
তেমন কিছুরই এবার দেখা মিললো এক সিনেমার হলের বাইরে। প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে গিয়ে ‘টাইগার ৩’র পোস্টার ছিঁড়ে ফেলেন শাহরুখ খানের ভক্তরা। বিষয়টি নজরে পড়তেই সালমান ভক্তদের সঙ্গে বিবাদে জড়ান তারা।
একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশের পদক্ষেপ নিতে হয়। দুই খানের ভক্তদেরই প্রেক্ষাগৃহ থেকে বের করে দেন পুলিশ। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যায়, মুখে ‘জওয়ান’-এর মতো ব্যান্ডেজ বাঁধা তরুণদের কলার ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সেই ভিডিওতে নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘এবার জওয়ানি বের করে দেবে পুলিশ’। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম।
প্রসঙ্গত, বর্তমানে বক্স অফিসে ঘোড়ার গতিতে ছুঁটছে ‘জওয়ান’। মাত্র আড়াই সপ্তাহেই গোটা বিশ্বে ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন শাহরুখ খানের সিনেমা। আর তাতেই উত্তেজনায় উড়ছেন বাদশাহর অনুরাগীরা।
কেউ কেউ নাকি আবার চার-পাঁচবার এই ছবি দেখে ফেলেছেন। এদিকে দিওয়ালিতে আসছে সালমান খানের বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’। সেই ছবি নিয়ে ভাইজান ভক্তদের মধ্যেও উন্মাদনা বিরাজ করছে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,