editor

প্রকাশিত: 10:36 PM, September 22, 2023

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি ও সভা সম্পন্ন

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি ও সভা সম্পন্ন

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি ও সভা সম্পন্ন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র‌্যালি  ২২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামনে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মোঃ কবির রেজা কাদেরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাওলানা দেলোয়ার হোসেন জালালী, মুফতি শহিদুল্লাহ ফানেশ্বরী সুন্নি আল কাদেরী। উদ্বোধন শেষে ট্রাক যুগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালি ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা নিজাম উদ্দিন বাবুল, লিলু মিয়া, মাষ্টার আব্দুল মতিন, মোঃ জাহাঙ্গীর, আব্দুর রহিম খোকন, সিনিয়র সহ সভাপতি তাসলিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি সুজাত আহমদ, শিক্ষক নিজাম উদ্দিন, কবির, শিকদার, মাসুম আহমদ, সহ সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী জাবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা উসমান আলী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাছুদ, সহ অর্থ সম্পাদক তুরু মিয়া, আব্দুর রহিম, নাজিম উদ্দিন, সাহান আহমদ, মোঃ মাছুম, ইয়াসিনুর রহমান, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, মোঃ উসমান, ডালিম, নোমান, খায়ের প্রমুখ। র‌্যালিতে দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও বড়লেখা উপজেলা, জালালাবাদ, এয়ারপোর্ট ও শাহপরান থানা, জাফলং, কামালবাজার, পনাউল্লাহ সহ বিভিন্ন উপজেলা, থানা থেকে অসংখ্য আশেকে রাসুল (সাঃ) ও ওলীপ্রেমিক ভক্তগণ অংশগ্রহণ করেন। র‌্যালিতে নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা কবির রেজা ও হাফিজ আব্দুর রহিম। মিলাদ মাহফিল শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত মেহমান মাওলানা ক্বারী গোলাম মোস্তফা মোহন। জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (দঃ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (দঃ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন করি। পবিত্র জশনে জুলুছ আনন্দ র‌্যালি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা বলে মন্তব্য করেন বক্তাগণ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট