editor

প্রকাশিত: 11:20 AM, September 24, 2023

‘মানকাডিং’ আউট নিয়ে যা বললেন তামিম

‘মানকাডিং’ আউট নিয়ে যা বললেন তামিম

‘মানকাডিং’ আউট কয়েক বছর আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ। বাংলাদেশ সেই সুযোগ পেয়েও কাজে লাগায়নি। যার জন্য আউটের শিকার ইশ সোধির কণ্ঠে চরম কৃতজ্ঞতার সুর শোনা গেছে। তবে সেই আউটটি হলে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে আরও কম সংগ্রহের সম্ভাবনা ছিল। এ নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মানকাডিং আউট নিয়ে তামিম বলেন, ‘এখানে সতর্ক করার কিছু নেই। এটা বোল্ডের মতো আউট। ওই সময়ে হয়তো অধিনায়ক চিন্তা করেছে আমরা এভাবে আউট নেব না। এজন্য আমরা তাকে ফিরিয়ে এনেছি। আসলে এই আউটে ভুল কিছু নেই। হয় আপনি এটা করবেন, আর নয়তো না। এটাতে কোনো ভুল নেই। এটা টিমের আলোচনা হওয়া উচিত। সামনে সব দলই এর সুবিধা নিতে চাইবে।’

‘এটা এখন বৈধ। আউট নেওয়া যেত। কিন্তু আমার মনে হয় ওরও (সোধি) এমন করা উচিত হয়নি (প্রতিক্রিয়া দেখানো)। ও খুব অবাক হয়েছে। কিন্তু অবাক হওয়া ঠিক হয়নি। এটা আমরা নেবো কি নেবো না সেটা আমাদের দলীয় সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত হবে। কিন্তু কেউ যখন সারপ্রাইজ হবে তখন ভিন্ন চিন্তা আসতে পারে’, যোগ করেন তামিম।

এমন দৌদুল্যমান অবস্থার পর নিজেদের মধ্যে মানকাডিং নিয়ে আলোচনা হবে বলে জানালেন দেশসেরা এই ওপেনার, ‘হয়তো নিতো (গুরুত্বপূর্ণ মুহূর্তে)। আমি এখানে কোনো ভুল দেখি না। কারণ এখন আইন আছে। এটা আমরা নিই বা আমাদের বিপক্ষেও কেউ নিক; আমি মনে করি আমাদের ওই প্রতিক্রিয়া দেখানো উচিত যেভাবে অন্যরা করে।’

তবে তামিমের মতে একবার আউট করে আবার ফিরিয়ে আনাটা সুন্দর দেখায় না, ‘এটা একটা দলীয় সিদ্ধান্ত। নিশ্চয়ই আজকের পর আমরা বসে আলোচনা করব। যদি দলের সিদ্ধান্ত হয় আমরা এ ধরনের উইকেট নেব তাহলে নেব, যদি না হয় তো নেব না। এই আলোচনা অবশ্যই আজকের ঘটনার পর করব। একবার আউট করার পর ফেরত নিয়ে আসা এটা সুন্দর দেখায় না।’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,