editor

প্রকাশিত: 9:23 PM, September 28, 2023

অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর মেম্বারশিপ কার্ড প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন

অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর মেম্বারশিপ কার্ড প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন

2

অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ঢাকায় উদ্যোক্তাদের এক মিলন মেলা অনুষ্ঠানে “অন্ট্রাপ্রেনিওরস ক্লাব মেম্বারশিপ কার্ড প্রদান” কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, এই কার্ড শুধুমাত্র একটি মেম্বারশিপ কার্ডই নয়, এই কার্ডের মাধ্যমে যেন আমাদের উদ্যোক্তারা বিভিন্ন সার্ভিস ও সুফল পেতে পারে সেই ব্যবস্থা করা হবে।

2

অনুষ্ঠানে সাধারণ মেম্বারদের মধ্যে থেকে আবরার লিগাল সার্ভিস এর সিইও জনাব আবরার শাকিল চৌধুরীকে মেম্বারশিপ কার্ড প্রদানের মাধ্যমে মেম্বারশিপ কার্ড প্রদানের কার্যক্রম এর শুভ সূচনা করা হয়।

6

অনুষ্ঠানে ক্লাবের ইসি সভাপতি ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, “ক্লাবের সদস্যদের জন্য মেম্বারশিপ কার্ড একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই কার্ড তাদেরকে ক্লাবের সদস্য হিসেবে পরিচয় দিবে এবং ক্লাবের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের অধিকার প্রদান করবে। অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল বলেন, “নতুন সদস্যদের জন্য মেম্বারশিপ কার্ড প্রদান একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা ক্লাবের সদস্য হিসেবে যোগদান করার আনন্দ উপভোগ করবে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও জনপ্রিয় মডেল ও ব্যবসায়ী অন্তু করিম বলেন “আগামী ৯০ দিনের মধ্যে আমরা প্রতিটি মেম্বারকেই এই কার্ড এবং সার্টিফিকেট প্রদান সম্পন্ন করব বলে আশাবাদ করছি “দপ্তর সম্পাদক মোহাম্মদ সুলাইমান হোসেন জিসান বলেন “আগামী পহেলা অক্টোবর থেকে আমাদের নিবন্ধিত উদ্যোক্তারা আমাদের অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের যেকোনো লিয়াজো অফিসের একটি অফিস থেকে অথবা কুরিয়ারের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে পারবেন তবে নির্ধারিত ফরম ফিলাপের মাধ্যমে আগে অবশ্যই তাকে কনফার্ম করতে হবে। আবেদন ফর্মের লিংক সকল মেম্বার্সদের ইমেইল এ দিয়ে দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন সাধারণ মেম্বার ও উদ্যোক্তার মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরেফিন দিপু, জনসংযোগ সম্পাদক রাবেয়া খাতুন লাকি , ওমেন্স এমপ্লয়মেন্ট সম্পাদক লাবনী আহমেদ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পাদক অরুপা দত্ত, পরিচালক খাইরুল আলম লিমন সহ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

4

অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ ২০১৭ সাল থেকেই বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং, ট্রেনিং, মিটআপ, মেলা এবং নিজস্ব বাজার তৈরির মাধ্যমে উদ্যোক্তাদের সাহায্য করে আসছে। নিবন্ধিত উদ্যোক্তা সদস্যদের মেম্বারশিপ কার্ডের প্রদানের মাধ্যমে এই অগ্রযাত্রা সামনে আরো ভালোভাবে প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত উদ্যোক্তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

1 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

4 যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

6 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

2 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

2 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন

1
7