editor
প্রকাশিত: 11:20 AM, September 30, 2023
দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে গোলের দেখা পাচ্ছেন এই পর্তুগিজ উইঙ্গার। এবার তার শেষের গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো আল নাসর।
গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল তাইকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর দল। এ নিয়ে লিগে টানা ছয় ম্যাচ জিতলো আল নাসর।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল আল নাসর। সেই ধারায় ৩২তম গোলের দেখাও পেয়ে যায় তারা। রোনালদোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন অ্যান্ডারসন তালিসকা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউই।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় আল তাই। ৭৯তম মিনিটে গোলটি করেন ভার্গিল মিসিডান। তবে সমতায় ফেরার স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি তাদের।
৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। এ নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার।
৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে আল নাসর। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমারের আল হিলাল।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,