editor
প্রকাশিত: 2:08 PM, October 1, 2023
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। তার নাম নাইমা আক্তার লিয়া। এ নাম পরিবর্তন করে পরিবার তার নাম রেখেছে নাইম হোসেন। তার এমন পরিবর্তনে পরিবার ও এলাকাবাসী ইতিবাচকভাবে নিয়েছেন।
নাইম উপজেলার চতুরপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বড় হয়ে হতে চায় একজন শিক্ষক। তবে চিকিৎসকরা বলছেন এ ধরনের পরিবর্তন বিরল নয়।
নাইম হোসেনের বাবা করম আলী জানান, এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। হঠাৎ একদিন বড় মেয়ে নাইমা আক্তার লিয়া মাকে বলেন, ‘মা আমি মেয়ে থেকে ছেলে হয়েছি।’ পরে তার মা দেখে সত্যিই তার মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। কথাটি শুনে প্রথমে কেউ বিশ্বাস না করলেও পরে শারীরিক পরিবর্তনগুলো চোখে পড়তে শুরু করে।
প্রথমে ভয় পেয়ে গেলেও পরে অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে মনে করেন পরিবার। পরিবর্তনের পর রিয়ার পরিবার তার নাম রেখেছে নাইম হোসেন। নাইমকে দেখতে রোজ ভিড় জমাচ্ছেন কৌতুহলী প্রতিবেশীরা। নাইমকে নিয়ে তার পরিবারের লোকেরা অনেক স্বপ্ন দেখছেন। নাইম বড় হয়ে হতে চায় একজন আদর্শ শিক্ষক।
স্থানীয় কয়েকজন বলেন, আমাদের গ্রামের করম আলীর মেয়ে লিয়া মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। আমরা অবাক হয়েছি, আল্লাহপাক সবাই করতে পারেন। ছোট থেকেই সে আমাদের সামনে মেয়ে হয়ে বেড়ে উঠেছে। আজ সে ছেলেতে রূপান্তরিত হয়েছে।
স্থানীয় চতুরপুর দাখিল মাদরাসার সুপার আবদুর রশিদ বলেন, নাইমা আক্তার লিয়া আমার মাদরাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। লেখাপড়াতে সে অনেক ভালো। এ ছাড়াও ফুটবলসহ বিভিন্ন খেলাধূলায় সে ভালো পারদর্শী। হঠাৎ শুনতেছি সে মেয়ে থেকে ছেলে হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামরুন নাহার আজাদী বলেন, ছেলে থেকে মেয়ে হওয়া এটি কোনো বিরল ঘটনা না। এটি জিনগত এবং হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে। প্রথমে না বোঝা গেলেও পরে বয়স বেশি হলে তা বোঝা যায়।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ