editor
প্রকাশিত: 7:40 PM, October 1, 2023
সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত-আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার মের্সাস বিরতি সিএনজি ফিলিং স্টেশন এর অগ্নিকান্ডে নিহত এবং যারা চিকিৎসা ধীন আছেন এবং যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের অফিসে মানবিক দৃষ্টি কোন থেকে সহমর্মিতা ও সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- হুমায়ুন আহমদ, ফয়েজ উদ্দিন আহমদ, আখতার ফারুক লিটন, মুহাম্মদ উস্তার আলী, এ এম পান্না, মো: হারিছ আলী,মেহেদী আফসার, মো: পায়েল, মো: গিয়াস উদ্দিন, খোকন আহমদ, জুয়েল দাস, অসিত কুমার, হাফিজ শামিম, গনি মিয়া, মো: জসীম উদ্দিন আব্দুছ, মওলানা আবু বকর চৌধুরী, আওলাদ মিয়া, রুমান মিয়া, লিটন আহমদ, এডভোকেট আব্বাস উদ্দিন, খলিউর রহমান ফয়সল, আহমদ জিন্নুন দারা, আতাউর রহমান প্রমুখ। সভায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবু বকর চৌধুরী। সভার প্রধান আলোচ্য বিষয় অনুযায়ী মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে যারা নিহত এবং চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় নিহত ও আহতদের পরিবারের সদস্য সেই দিনের ঘটনার বর্ণনা ও আর্তনাত শুনে উপস্থিত সবাই মর্মাহত ও শোকাহত হন। এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। গুরুত আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে যেন আল্লা পাক যেন দ্রুত সুস্থ্য করে তোলেন এই কামনা করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
1 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।
2 যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক
7 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে
6 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও
1 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন