editor
প্রকাশিত: 11:22 AM, October 6, 2023
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিভিশনটির প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক ও একুশে টিভির সি.ই.ও বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সংগঠনটির আহবায়ক শ্রী সৌম্যব্রত দাস ও কো অর্ডিনেটর অর্পিতা কাঞ্জিলাল, একাত্তরের দুজন বীর মুক্তিযোদ্ধা পশ্চিমবঙ্গের বিশিষ্ট ই.এন.টি বিশেষজ্ঞ ডা. দুলাল বোস এবং বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ ডা. শিবাজি বোস। অনুষ্ঠানে বক্তারা দুই বাংলার এবং বিশ্ব ব্যাপি ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং পেশাগত অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যেমে বাঙালি এবং বাংলাদেশের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন যে দেশে দেশে ছড়িয়ে থাকা বাঙালি চিকিৎসা বিশেষজ্ঞরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারন করে দেশে বিদেশে আরও সুনাম ও দক্ষতার সাথে সেবা প্রদান করে যাবেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ