editor

প্রকাশিত: 11:32 AM, September 10, 2020

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক মো. মোরশেদ আলম প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার শামীম আহমেদের ছেলে শিহাব আহমেদ জিহাদ ও বহিষ্কৃত অপর সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে আল-আমিন।

সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদকে। এর তিনদিন আগে মামলার দ্বিতীয় আসামি আল-আমিনকেও গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য শিহাবের ১০ দিন ও আল-আমিনের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

২৬ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়। ঢাকার একটি হাসপাতালে নয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. রুবেল বাদী হয়ে শিহাব ও আল-আমিনসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার/পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৬ জুলাই মামলাটি তদন্তের দায়িত্বভার গোয়েন্দা পুলিশে দেওয়া হয়। এরপর গত ১ সেপ্টেম্বর রায়গঞ্জের চান্দাইকোনা এলাকা থেকে মামলার দুই নম্বর আসামি আল-আমিন ও ৪ সেপ্টেম্বর হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে প্রধান আসামি শিহাবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বাকি আসামিরাও গ্রেফতারের পর জেলহাজতে রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির