editor

প্রকাশিত: 12:33 PM, October 12, 2023

রিজার্ভ সংরক্ষণে আইএমএফের নতুন লক্ষ্যমাত্রার আভাস

রিজার্ভ সংরক্ষণে আইএমএফের নতুন লক্ষ্যমাত্রার আভাস

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শর্ত অনুযায়ী বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করতে পারেনি। বিষয়টি নিয়ে অসন্তোষ জানায় সফররত আইএমএফ প্রতিনিধি দল।

তবে চেষ্টার পরও ব্যর্থ হওয়ায় ডিসেম্বর নাগাদ রিজার্ভের শর্ত শিথিল করার আভাস দিয়েছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর কাজী সায়েদুর রহমান, ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, সাজেদুর রহমান খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, সফররত আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ সহায়তার যে-সব শর্ত দিয়েছিল, নভেম্বর মাসে দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে শর্তগুলো পর্যালোচনা করছে। সর্বশেষ বৈঠকে সংস্থাটি প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে রিজার্ভ নিয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। রিজার্ভে প্রতিশ্রুত ডলার না থাকায় অসন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দল।

তবে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ অবস্থা ইত্যাদি পর্যালোচনায় উঠে আসে। প্রতিশ্রুত রিজার্ভ সংরক্ষণে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে। বিষয়টি সফররত প্রতিনিধি দলও দেখেছে। এ অবস্থায় রিজার্ভ সংরক্ষণে নমনীয় হওয়ার ইঙ্গিত দেয় সংস্থাটি। ২৫ বিলিয়ন ডলারের বর্তমান লক্ষ্যমাত্রা আগামী ডিসেম্বর ও মার্চের জন্য আরও কমতে পারে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর না থাকায় ভারপ্রাপ্ত গভর্নর এ বিষয়ে মতামত জানাতে পারেননি।

সর্বশেষ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২১ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। আর সেখান থেকে অন্যান্য দায়-দেনা বাদ দিলে রিজার্ভ ১৮ বিলিয়নের নিচে নেমে যায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আইএমএফকে প্রতিশ্রুত রিজার্ভের চেয়ে ৪ বিলিয়ন ডলার কম আছে। জুলাইয়ের জন্য প্রতিশ্রুতি ছিল ২৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, রিজার্ভ, বাজার ভিত্তিক ডলারে রেট, ঋণ খেলাপি, রাজস্ব সংস্কার, তারল্য ব্যবস্থাপনাসহ ৪৭টি শর্তে আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দেয়। বাংলাদেশ অধিকাংশ শর্ত পূরণ করতে পারলেও রিজার্ভে উন্নতি, কর-জিডিপি অনুপাত এবং বাজার ভিত্তিক ডলার রেট বাস্তবায়ন করার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। যে সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, সেগুলো পূরণ করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।