editor
প্রকাশিত: 11:35 AM, October 17, 2023
বিরতির পর হঠাৎই স্টেডিয়ামে থমথমে পরিবেশ। দুই দলের খেলোয়াড়রাও ড্রেসিংরুম থেকে আর মাঠে ফিরলে না।
পরে জানা গেল পরিত্যক্ত হয়েছে বেলজিয়াম-সুইডেন মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচ। কারণ বন্দুকধারীর হামলায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নিহত হয়েছেন দুই সুইডিশ নাগরিক। এছাড়া আহত হয়েছেন একজন।
হামলার পর এক ব্যক্তি অনলাইনে পোস্ট করা ভিডিওতে নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন। বেলজিয়াম সরকার এটিকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করেছে।
নিরাপত্তাজনিত কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরও অবশ্য স্টেডিয়ামে থাকেন দর্শকরা। প্রায় আড়াই ঘণ্টা পর স্টেডিয়াম ত্যাগ করেন তারা।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘আজ (গতকাল) সন্ধ্যায় ব্রাসেলসে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেলজিয়াম ও সুইডেনের মধ্যকার ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো। ’
পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল ম্যাচটি। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট ইউরোর মূল পর্ব আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। সুইডেনের অবশ্য সেই সুযোগ নেই। তাই বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলতে অস্বীকৃতি জানিয়েছেন সুইডিশ অধিনায়ক ভিক্টোর লিন্ডলফ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,