editor
প্রকাশিত: 11:19 AM, October 18, 2023
ব্রাজিলকে সর্বশেষ ২০০১ সালে হারিয়েছিল উরুগুয়ে। এরপর টানা ১২ ম্যাচ জয়ের মুখ দেখেনি তারা। আজ বিশ্বকাপ বাছাইপর্বে এসে সফল হয়েছে দলটি। দীর্ঘ ২২ বছর পর আবারও সেলেসাওদের হারের মুখ দেখাতে পেরেছে উরুগুয়ে।
মন্তেভিদিওতে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ২-০ ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে। দারউইন নুনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দে লা ক্রুস।
ম্যাচজুড়ে নিজেদের রক্ষণ জমাট করে রাখে উরুগুয়ে। এই জমাট ধরে রাখতে তারা ফাউলও কম করেনি। পুরো ম্যাচে মোট ১৯ বার ফাউলের মধ্যে ১২টিই করেছে উরুগুয়ে। এতে অবশ্য সফলও হয়েছে তারা। একটি গোলও তাদের জালে ভেড়াতে পারেনি সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতিআক্রমণের এক পর্যায়ে ২৭তম মিনিটে উল্লেখযোগ্য সুযোগ পায় ব্রাজিল। তবে বক্স থেকে ঠিকঠাক শট নিতে পারেননি রদ্রিগো। তারা ভুল করলেও উরুগুয়ে ঠিকই এগিয়ে যায় ৪২তম মিনিটে। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে বক্সে নুনেসকে খুঁজে নেন আরাউহো। দারুণ হেডে লক্ষ্যভেদ করতে ভুলেননি লিভারপুল ফরোয়ার্ড।
পিছিয়ে পড়ার কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় ব্রাজিল। নিকোলাস দে লার ফাউলের শিকার হয়ে পায়ে ব্যথা পান নেইমার। কিছুক্ষণ মাঠেই পড়ে থাকার পর স্ট্রেচারে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। তার বদলি নামানো হয় রিশার্লিসনকে।
বিরতির পর নেইমারবিহীন ম্যাচে আরও বিবর্ণ দেখা যায় ব্রাজিলকে। বেশ কয়েকটি সুযোগ পেয়েও উরুগুয়ের রক্ষণ জমাট ভাঙতে পারছিল না তারা। অপরদিকে ৭৭তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করে প্রতিপক্ষরা। নুনেসের কাটব্যাক থেকে গোলটি করেন দে লা ক্রুস। পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দু্ইয়ে উঠে এসেছে উরুগুয়ে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,