editor
প্রকাশিত: 11:34 AM, October 23, 2023
এএফিস কাপের গ্রুপ পর্বের ম্যাচে বসুন্ধরা কিংসের পরবর্তী প্রতিপক্ষ ভারতের ক্লাব মোহনবাগান। ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল কলকাতায়।
তবে পূজার কারণে ভেন্যু পরির্তন করে তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভূবনেশ্বরে আয়োজিত হবে ম্যাচটি।
এই ম্যাচ নিয়ে নানান প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে কিংসকে। প্রথম ভিসা জটিলতা এরপর টিকিট সংকট। সব সংকট দূর কাটিয়ে অবশেষে আজ সকালে ভূবনেশ্বরের পথে উড়াল দিয়েছে কিংস। আগামীকাল ২৪ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা দুই ক্লাবের।
টিকিট সংকটের আশঙ্কাটা গতকালই করা হয়েছিল যে, শেষ মুহূর্তে ভিসা মিললেও হয়তো পুরো দলের জন্য বিমান টিকিটের ব্যবস্থা করতে পারবে না বসুন্ধরা কিংস। গতকাল (২২ অক্টোবর) সেই পরিস্থিতিই তৈরি হয়েছিল। তবে ভারতীয় হাই কমিশন গতকাল সন্ধ্যা ৭-৫০ মিনিটে ভিসা দিয়েছে কিংসকে। এদিন কলকতার উদ্দেশে ঢাকা থেকে শেষ ফ্লাইটটি ছেড়ে গেছে তারও আগে, ৭-১৫ মিনিটে। ফলে মোহনবাগানের বিপক্ষে কিংসের খেলা অনিশ্চয়তায় পড়ে যায়।
বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত এই পরিস্থিতি জানিয়েই চিঠি দিয়েছিল এএফসি বরাবর। সেখানে তারা জানিয়েছিল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) যদি টিকিটের ব্যবস্থা করে কিংসের খেলোয়াড়দের ভূবনেশ্বরে নিতে পারে তবেই তারা আগামীকাল (২৪ অক্টোবর) মোহনবাগানের বিপক্ষে ম্যাচটিতে অংশ নিতে পারবে। অন্যথায় নয়। আর সেটি যে তাদেরও দায় নয়, সেটিও চিঠিতে উল্লেখ করেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
অবশেষে প্রায় মাঝ রাতে বিমানের টিকিট ব্যবস্থা করতে সক্ষম হয় বসুন্ধরা কিংস। এবং আজ সকালে তারা ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে।
এএফসির নিয়ম অনুযায়ী ম্যাচের দুই দিন আগে সফরকারী দলের ভেন্যুতে পৌঁছানোর কথা। তবে এসব জটিলতার কারণে তা হয়ে ওঠেনি। ম্যাচের আগের দিন ভেন্যুতে পৌঁছে কোনও অনুশীলন ছাড়াই খেলতে হবে কিংসকে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,