editor

প্রকাশিত: 11:57 AM, October 24, 2023

এক পয়সাও কমছে না নিত্যপণ্যের দাম

এক পয়সাও কমছে না নিত্যপণ্যের দাম

4

চলতি সপ্তাহে গ্রীষ্ম ও শীতকালীন সবজির দাম বেড়েছে। পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজির নিচে মিলছে না।

গত শুক্রবারের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিক্রেতারা বলছেন, বাজারে সবকিছুর দাম বেড়ে স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

4

এসব বাজার ঘুরে দেখা গেছে, পেঁপে ছাড়া সব ধরনের সবজি প্রকারভেদে ৮০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, এই সপ্তাহে সবকিছুর দাম স্থিতিশীল রয়েছে। তবে গত শুক্রবার পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ে। প্রতিটি সবজির দাম কেজিতে ২০ টাকা ৫০ টাকা বেড়েছে বলেও জানান তারা।

এ ব্যাপারে তালতলা সরকারি কর্ম কমিশন সড়কের সামনে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা লোকমান বলেন, চলতি সপ্তাহে যে দাম বেড়েছে সেটাই চলমান আছে। বাজারে আগের দামেই পণ্য বিক্রি হচ্ছে।

6

এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি ১৯০ টাকা দরে। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

শেওড়াপাড়া বাজারের মুরগি বিক্রেতা রাকিব বলেন, গত সপ্তাহের দামেই ব্রয়লারসহ অন্যান্য মুরগি বিক্রি হচ্ছে। সোনালি ৩২০ টাকা কেজি, সোনালি হাইব্রিড ৩০০, দেশি মুরগি ৫০০, লেয়ার ৩৪০ এবং ব্রয়লার ১৯০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

3

মঙ্গলবার এসব বাজারে বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১২০, ঢেঁড়স ১০০ থেকে ১২০, পটল ১০০, বরবটি ১২০, ধুন্দুল ৮০, চিচিঙ্গা ৮০, শসা ৬০ থেকে ৮০, লাউ প্রতি পিচ ৭০ থেকে ৯০, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০, লেবুর হালি ২০ থেকে ৪০, ধনে পাতা কেজি ৪০০, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৩০, জালি কুমড়া ৫০ এবং মিষ্টি কুমড়া কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু ৫০ টাকা, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০, ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে শীতকালীন সবজির মধ্যে ছোট বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ছোট আকারের ৪০ থেকে ৫০, প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৮০, শিম ১৬০ থেকে ২০০, পাকা টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০, কচুরমুখী ১০০ এবং গাজর ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারগুলোতে লাল শাক ৪০ টাকা আঁটি, লাউ শাক ৬০, মূলা শাক ২৫, পালং শাক ৩০ ও কলমি শাক ১৫ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

2

বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, হাঁসের ডিম ২২০ ও দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা।

এসব বাজারে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৬০০, মাগুর মাছ ৮০০ থেকে ১০০০, মৃগেল ৩০০ থেকে ৪০০, পাঙ্গাস ২০০ থেকে ২৫০, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১০০০, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ১২০০, কাতল ৪০০ থেকে ৮০০, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০, তেলাপিয়া ২২০, কৈ মাছ ২৪০ থেকে ২৫০, মলা ৪৫০, বাতাসি টেংরা ১২০০, কাচকি মাছ ৬০০, পাঁচ মিশালি মাছ ২২০ এবং রুপচাঁদা ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

8 যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

8 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

7 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

8 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

2 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি

3 নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

2 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত

1
7