editor
প্রকাশিত: 11:19 AM, October 25, 2023
এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে বসুন্ধরা কিংস। দুইবার ম্যাচে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
ম্যাচ শুরু করার আগে সব কিছুই ছিল কিংসের বিপক্ষে। ভিসা জটিলতার টিকেট জোগাড়ে বিপত্তি। শেষ পর্যন্ত ম্যাচের আগের দিন ভেন্যুতে পৌঁছায় কিংস। অনুশীলন ছাড়াই খেলতে নামে তারা।
তবে মাঠের খেলায় এর কিছুই বুঝতে দিলেন না রবসন-দরিয়েলতনরা। ম্যাচের ২৯ মিনিটেই পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। ৩৩ মিনিটে গিয়ে সমতায় ফেরে বাংলাদেশের ক্লাবটি। উড়িশা এফসির বিরুদ্ধে জোড়া গোল করা দরিয়েলতন সমতায় ফেরান বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় কিংস।
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় মোহনবাগান। স্বাগতিকদের এগিয়ে দেন আশিষ রায়। তার কল্যাণেই পরে ম্যাচে সমতায় ফেরে কিংস। ম্যাচের ৭০ মিনিটে বক্সের মধ্যে রবসন রবিনিয়োকে ফেলেদেন এই ভারতীয় ফরোয়ার্ড। পেনাল্টি পায় কিংস। তাতে গোল করে বসুন্ধরা কিংসকে এক পয়েন্ট পাইয়ে দেন রবিনিয়ো।
আগামী ৭ নভেম্বর ঢাকার কিংস অ্যারেনায় মোহানবাগানের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,