editor
প্রকাশিত: 12:42 PM, October 26, 2023
রাতভর বিএনপি নেতাকর্মীদের বাসায় অভিযান চালিয়ে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ৩৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাইদুর রহমান মিন্টু। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায়ও অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্য নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, কামরাঙ্গীরচর থানাধীন ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল, শাহবাগ থানাধীন ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন, মোঃ আফসু মিয়া, ওয়ারী থানাধীন ৩৯ নং ওয়ার্ড বিএনপি সদস্য তানভীর আহম্মেদ ওয়াসিম, শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম ঢালী, কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজ, লিটন, মাঈনুদ্দিন লালু, রহমত উল্লাহ, লাভলু, সাইদুল, বিপুল, মুগদা থানাধীন ৭ নং ওয়ার্ডের বালুর মাঠ ইউনিট বিএনপির সভাপতি মোঃ সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক, নিউমার্কেট ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসাদ মাহমুদ পলাশ, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম কাশু, সদস্য মোঃ কালাম ও মোঃ গোলাপ, যাত্রাবাড়ী থানাধীন ৬৪ নং ওয়ার্ড (পূর্ব) এর সহ-সাধারণ সম্পাদক মোঃ ববি, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মোঃ হারুন, নজরুল ইসলাম ঢালী এবং ধানমন্ডি থানা বিএনপি নেতা সুমন, বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মো: মনিউর রহমান মনির, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ হাশেম।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ