editor
প্রকাশিত: 11:02 AM, October 28, 2023
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ মুখ আমিনবাজারে পুলিশের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পথচারীদেরও এক এক করে জিজ্ঞাসাবাদ করে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
কিউ সদুত্তর না দিতে পারলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।
এসময় দেখা গেছে পরিবহন থেকে নামিয়ে যাত্রীদের গন্তব্য সম্পর্কে জানতে চাচ্ছে পুলিশ। এছাড়া হেঁটে যাওয়া পথচারীদেরও একইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ সদুত্তর দিতে না পারলে তাকে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালে নিয়ে রাখা হচ্ছে। এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে হাসপাতালে রাখা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহেল কাফি বলেন, রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাভারের আশুলিয়া, বিরুলিয়া ও আমিনবাজারে আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। এই চেকপোস্টে যারা সন্দেহভাজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটকের বিষয়ে তিনি বলেন, আমরা বিষয়টি আটক বলব না। আসলে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে আমরা তাদের গ্রেপ্তার করছি। এবং যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য কিছু সময় আমাদের হেফাজতে রাখা হচ্ছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ