editor

প্রকাশিত: 12:07 PM, November 1, 2023

কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই: লিটন

কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই: লিটন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ব্যর্থতার ধারাবাহিকতা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এরপর টানা ছয়টি ম্যাচে হেরে গেছে টাইগাররা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে সাকিব বাহিনী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির পরও ৪৫.১ ওভারেই মাত্র ২০৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামান ও আবদুল্লাহ শফিকের জোড়া ফিফটিতে ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

বিশ্বকাপে এবারের আসরে নিজেদের পারফরম্যান্সকে সবচেয়ে বাজে ‘আখ্যা’ দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। টিম টাইগার্সের এমন ভরাডুবিতে হতাশ হয়েছেন সমর্থকেরা। তবে এসব সমালোচনা তেমন একটা পাত্তা দিচ্ছেন না ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস। কেউ যদি সাপোর্ট না করে তাহলেও কিছু করার থাকবে না বলে মত দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে গণমাধ্যমে লিটন দাস বলেন, ‘মিডিয়া কি বলছে সেটি দেখারমতো সময় নেই আমাদের। আমরা আশা করব যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবেন, এটা নতুন কিছু না। ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আশা করি এরপরেও সাপোর্ট করবেন।’

এর আগে লিটন আরও বলেন, ‘সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করব দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।’

চলমান বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয়ে টাইগারদের পয়েন্ট মাত্র ২। তাই পয়েন্ট টেবিলে ৯ নম্বরে থাকায় কাগজ-কলমেও বিশ্বকাপকে বিদায়ই বলতে হচ্ছে সাকিবদের। একই সঙ্গে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে এসেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,