editor
প্রকাশিত: 10:52 AM, November 3, 2023
কাতার বিশ্বকাপের পর থেকেই সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হারতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার চলতি মাসে কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সেলেসাওদের মাঠে নামতে হবে। কিন্তু তাদের বড় দুশ্চিন্তার নাম ফুটবলারদের চোট।
হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ার সাত মাসের ব্যবধানে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছে নেইমার জুনিয়রকে। তাই লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে। নেইমারের পর চোটের এই তালিকায় এবার যুক্ত হলেন কাসেমিরো।
নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিনই চোট পেয়ে কাসেমিরো ছিটকে গেছেন অনির্দিষ্টকালীন সময়ের জন্য। ম্যানচেস্টারের ক্লাবটির কোচ এরিক টেন হাগ নিশ্চিত করেছেন, প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে সামনের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তাই শঙ্কা জেগেছে জাতীয় দলের সামনের দুই ম্যাচেও তাকে পাওয়া নিয়ে।
লিগ কাপে গত বুধবার শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে ছিলেন কাসেমিরো। বিরতির সময় তার বদলি হিসেবে সোফিয়ান আমরাবাতকে মাঠে নামান এরিক টেন হাগ। ম্যাচে ৩-০ গোলে হেরে যায় ইউনাইটেড।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাসেমিরোর চোটের বিষয়টি জানান টেন হাগ। তবে মাঝমাঠের অভিজ্ঞ এই ফুটবলারের চোটের ধরন সম্পর্কে কিছু বলেননি এই ডাচ কোচ, ‘বিরতির ঠিক আগে সে চোট পেয়েছিল। সে কারণেই তাকে উঠিয়ে নিতে হয়েছিল। আমাদের ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে আমি মনে করি শনিবারের (ফুলহ্যাম ম্যাচ) জন্য অবশ্যই সে ছিটকে গেছে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,