editor
প্রকাশিত: 8:20 PM, November 3, 2023
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেছেন, জনসেবাই এপেক্সের মূলমন্ত্র। জনকল্যাণমুখী কার্যক্রম করে জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করে যেতে হবে। পরিবেশ রক্ষাসহ জাতীয় সেবামূলক কাজের প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সম্মিলিতভাবে দেশের ভাগ্যাহত মানুষের কল্যাণে কাজ করলে দেশ অবশ্যই উন্নত হবে। আমাদের দেশের সকল সমস্যা দূরীকরণে আমাদেরকেই উদ্যোগী হতে হবে। তিনি আরো বলেন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন করতে হবে। নদ-নদীর প্রবাহ রক্ষা করতে হবে। দেশ ও দেশের মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ খুবই জরুরী। ভবিষ্যতে এপেক্স বাংলাদেশ আরো বৃহত্তর পরিসরে কাজ করবে এবং একটি সুখি-সমৃদ্ধ সমাজ গঠনে এপেক্সিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
অদ্য ৩ নভেম্বর শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর ৩৮তম কনভেনশন শাহজালাল এপেক্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এপেক্স জেলা ৪ এর গভর্ণর এডভোকেট জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান এপেক্সিয়ান এডভোকেট মিছবাউর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোঃ মাহমুদুল হক সাবু, জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান মোঃ এনামুল হক মিলন, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, লাইফ গভর্ণর এডভোকেট একেএম শমিউল আলম, লাইফ গভর্ণর এপেক্সিয়ান আখতার হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান হাফিজ মো. আদনান শাহ । পরিচয়পর্ব পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব সুজিত কুমার সাহা। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এপেক্স জেলা ৪ এর সচিব জামিল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনআরডি এপেক্সিয়ান কবির আহমদ, লাইফ গভর্ণর এপেক্সিয়ান ডা. মুজিবুর রহমান,লাইফ মেম্বার এপেক্সিয়ান এডভোকেট আব্দুল কুদ্দুছ, এনওয়াইসিডি এপেক্সিয়ান মো. মনিরুল ইসলাম মনির, এনএসডি এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, এনএডি এপেক্সিয়ান ওয়ালি উল্লাহ রিপন, আইপিডিজি এপেক্সিয়ান বাবুল মিয়া। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এপেক্সিয়ান এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল মুকিত অপি, এপেক্সিয়ান এডভোকেট আলা উদ্দিন,এপেক্সিয়ান এডভোকেট জয়শ্রী দাস জয়া, এপেক্সিয়ান সুরাইয়া সুলতানা বিথী, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।
পরে প্রধান অতিথি সুরমাবার্তার মোড়ক উন্মোচন করেন এবং এপেক্স সেবা মাসের উদ্ভোধন করেন। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩শতাধিক এপেক্সিয়ান সম্মেলনে যোগ দেন। কনভেনশনে সিলেট বিভাগের ১২ টি এপেক্স ক্লাব তাদের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ব্যাপক আলাপ-আলোচনার মধ্য দিয়ে তা পাশ হয় । কনভেনশনে জেলা-৪ এর ২০২৪ সালের ডিজি নির্বাচিত হন এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট