editor
প্রকাশিত: 8:25 PM, November 3, 2023
ফিলিস্তিনি অসহায় মুসলিমদের উপর ইসরাইলি বাহিনীর নির্মম বর্বরতার হামলার প্রতিবাদে ও অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের প্রতিবাদে নগরী লন্ডনী রোডস্থ অগ্রণী তরুণ সংঘের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুম্মা এক বিক্ষোভ মিছিল বের করা হয়। লন্ডনী রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর পাঠানটুলা, মদিনা মার্কেট এলাকা হয়ে অগ্রণী তরুণ সংঘের কার্যালয়ের সামনে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
অগ্রণী তরুণ সংঘের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিশু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর আওয়ামী লীগ নেতা জয়নাল আহমদ, লন্ডনী রোড মসজিদের ইমাম ও খতিব মিছবাউর রহমান, লন্ডনী রোড জামে মসজিদের উপদেষ্টা হুমায়ুন বখত, ফিরোজ আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন রাজু, সদস্য আব্দুল খালিক, এহসান আহমদ, লন্ডনী রোড এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম, মো নজরুল ইসলাম, আবুল কাশেম, ফয়সাল আহমদ, অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি আব্দুল মালিক পোকন, সহ সভাপতি আব্দুল মালিক বাবলু, তোফায়েল আহমদ তুহিন, ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম রুহিন, কার্যকরী সদস্য হাবীব আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদ জানানো হয়। এ সময় গাজার মুক্তিকামী জনতার প্রতি সমর্থন জানানো হয়। সভায় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য জাতিসংঘ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। সবার থেকে বক্তারা বাংলাদেশে ইসরাইলি পণ্য বর্জন করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট