editor
প্রকাশিত: 11:57 AM, November 5, 2023
হট ফেভারিটের তকমা গায়ে মেখে ভারতে পা রেখেছিল পাকিস্তান। অথচ রাউন্ড রবিন লিগের শেষদিকে এসে কোনোরকমে সেমির লড়াইয়ে টিকে আছে বাবর আজমের দল। অনেক যদি, কিন্তুর ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য। দলের এমন খারাপ সময়ে শহিদ আফ্রিদির শরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন আফ্রিদি। বৈঠকের সময়, জাকা আশরাফ ক্রিকেটের প্রতি শহীদ আফ্রিদির উৎসর্গ এবং অবদানের কথা স্বীকার করেন।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে নিয়ে আশরাফ বলেন, ‘পাকিস্তানের একজন নায়ক হিসাবে আমরা আফ্রিদির প্রশংসা করি। সে মাঠে ব্যতিক্রমী প্রতিভা এবং মাঠের বাইরে দারুণ আচরণের মাধ্যমে দেশের একজন মহান রাষ্ট্রদূত হিসাবে প্রমাণিত করেছে নিজেকে। পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে আমরা আপনার অভিজ্ঞতা পেতে চাই।’
এসময় তরুণ ক্রিকেটারদের ভবিষ্যত তারকা হিসেবে গড়ে তোলার এবং তাদের পাকিস্তান ক্রিকেটের প্রতিনিধি হিসেবে ইতিবাচকভাবে গঠন করার আগ্রহ প্রকাশ করেছেন আফ্রিদি। তিনি পাকিস্তান ক্রিকেটের জন্য জাকা আশরাফের প্রচেষ্টা এবং অবদানেরও প্রশংসা করেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,