editor
প্রকাশিত: 11:23 AM, November 7, 2023
টানা ছয় ম্যাচ পর বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু তা ছাপিয়ে আলোচনায় রাজ করছে টাইমড আউট।
ম্যাচের পর সংবাদ সম্মেলনেও এলেন এই ঘটনার দুই মূল চরিত্র। বাংলাদেশের পক্ষ থেকে এলেন সাকিব আল হাসান ও লঙ্কানদের হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস।
টাইমড আউটের আবেদন করে কোনো আক্ষেপ নেই সাকিবের। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত এই আউটের প্রথম শিকার হয়ে সমালোচনায় মেতে উঠলেন ম্যাথিউস। জানালেন বাংলাদেশের ক্রিকেটারদের সাধারণ বুদ্ধি নেই।
সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেন, ‘আমি ভুল কিছু করিনি। ক্রিজে যেয়ে নিজেকে প্রস্তুত করার জন্য আমার হাতে দুই মিনিট সময় ছিল, যেটা আমি করেছি। হেলমেটের ফিতা ছিঁড়ে গেল। আমি জানি না তখন মানুষের সাধারণ বুদ্ধিটুকু কোথায় ছিল। কারণ, অবশ্যই সাকিব ও বাংলাদেশ অসম্মানজনক আচরণ করেছে। তারা যদি তাদের ক্রিকেট এভাবে খেলতে চায় তাহলে বলব সেখানে ঘোর সমস্যা। অবশ্যই তারা তাদের মানটা নিচে নিয়ে গেছে। ‘
ম্যাচশেষে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি শ্রীলঙ্কা। এর প্রেক্ষিতে ম্যাথিউসের জবাব, ‘আমরা তাদেরই সম্মান করি, যারা আমাদের সম্মান করে। তাদের খেলাটিকে সম্মান করতে হবে। আম্পায়ারসহ আমরা সবাই খেলাটির দূত। তাই সম্মান না দিলে, সাধারণ বুদ্ধিটুকু না খাটালে আর কীইবা বলতে পারি। ‘
সাকিবের সঙ্গে ম্যাথিউসের পরিচয়টা সেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে। দুজনের বয়স তাই কাছাকাছি। আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতাতেও খুব বেশি তফাৎ নেই তাদের। তবে সাকিবের প্রতি যে সম্মানটা ছিল ম্যাথিউসের তা হয়তো আর থাকবে না।
ম্যাথিউস বলেন, ‘দেখুন আজকের আগপর্যন্ত সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমার পরম শ্রদ্ধা ছিল। অবশ্যই আমরা সবাই জয়ের জন্য খেলি। এটা যদি নিয়মের মধ্যে হতো তাহলে ঠিক হতো। নিয়মে পরিষ্কার বলা আছে দুই মিনিটের ভেতর আমাকে সেখানে থাকতে হবে। আমাদের ভিডিও ফুটেজ আছে, সেটা পরে বিবৃতিতে প্রকাশ করব। আমি এখানে এসে যা ইচ্ছা তাই বলছি না। আমি প্রমাণের সঙ্গেই কথা বলছি। হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার পরও আমার হাতে পাঁচ সেকেন্ড সময় ছিল। ‘
ম্যাথিউস যখন ক্রিজে আসেন তখন বোলার হিসেবে ছিলেন মেহেদী হাসান মিরাজ। গার্ড নিতে যাওয়ার মুহূর্তেই তিনি খেয়াল করেন তার হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে। অনেক সময়ই স্পিনারদের বিপক্ষে হেলমেট ছাড়া খেলে থাকেন ব্যাটাররা। কিন্তু ম্যাথিউস সেটা করতে চাননি। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কথা বলি, তাই না? আপনারাই বলুন, হেলমেট ছাড়া গার্ড নেওয়াটা কি আমার জন্য ঠিক হতো? এটাই পিউর কমনসেন্স। সেই কারণে ওই মুহূর্তে আম্পায়ারদের কাজটা আরও বড় ছিল। স্পিনারদের বোলিংয়ের সময় উইকেটরক্ষককেই হেলমেট ছাড়া দাঁড়াতে দেওয়া হয় না। তাহলে আমি কীভাবে হেলমেট ছাড়া গার্ড নিতে পারি?’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,