editor
প্রকাশিত: 11:26 AM, November 9, 2023
চলতি মৌসুমে দলে যোগ দিয়েছিলেন ব্রাহিম দিয়াস। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে তিনি করেন নিজের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে পর্তুগিজ ক্লাব ব্রাগার জালে আরও দুইবার বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। দারুণ জয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।
চ্যাম্পিয়ন্স লিগের ‘গ্রুপ’ সি’র ম্যাচে গতকাল রাতে ব্রাগাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ছন্দহীন থাকলেও বরাবরের মতো চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাগা। বক্সে ক্লাবটির এক ফুটবলার ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। আলভারো দিয়ালোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। দ্বাদশ মিনিটে বল জালে পাঠান স্বাগতিক ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। কিন্তু এর আগে ভিনিসিয়ুস বক্সে ফাউল করায় সেটি বাতিল হয়।
২৭তম মিনিটে ঠিকই এগিয়ে যায় রিয়াল। ফেরলঁদ মঁদির পাস থেকে বল নিয়ে বক্সে দিয়াসকে খুঁজে নেন রদ্রিগো। প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করতে ভুলেননি স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করে রিয়াল। যদিও গোলের দেখা আর পাওয়া হয়নি।
বিরতির পর খেলতে নেমে তিন মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় রিয়াল। ৫৮তম মিনিটে ফেদে ভালভার্দের পাস থেকে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস। দুই মিনিট পর তারই পাস ধরে চিপ শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো।
চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রেয়াল। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করা নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,