editor

প্রকাশিত: 2:01 PM, November 15, 2020

৮ দিনে নামজারি করার সিদ্ধান্ত গ্রহনে প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীকে অভিনন্দন

৮ দিনে নামজারি করার সিদ্ধান্ত গ্রহনে প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীকে অভিনন্দন

অনলাইন ডেস্ক

জমি নিবন্ধনের ৮ দিনের মধ্যেই জমির নাম জারি করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে আদেশ প্রধান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল।

রবিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের গরীব-দ:খি মানুষের জন্য ঋণসালিশী বোর্ড করেছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক, স্বাধীন বাংলাদেশে ভূমি সংস্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ভূমিমন্ত্রী আবদুর রব ছেরনিয়াবাত আদেশ দিয়েছিলেন। কিন্তু, জাতির র্দুভাগ্য সেই আদেশ আর বাস্তবায়িত হয় নাই। পরবর্তীতে ১৯৮৪ সালে এরশাদ সরকারের ভূমিমন্ত্রী এম এ হক ভূমি সংস্কারের কর্মসূচী গ্রহন করা শুরু করেন এবং জাল দলিল প্রথা বাতিল করার আইন প্রনয়ন করেছিলেন। ভূমি দসু্যদের প্রভাবের কারণে তিনি আর মন্ত্রী পরিষদে থাকতে পারেন নাই।

তিনি আরো বলেন, এর পর ভূমি সংস্কারের কর্মসূচী গ্রহন করেন ভূমি সচিব এম মোকাম্মেল হক ও ভূমি সংস্কার বোর্ডের সদস্য সিরাজউদ্দিন আহমেদ। যদিও তাদের সেই কর্মসূচী আর বাস্তবায়িত হয় নাই। তাদের সেই ভূমি সংস্কারের সুপারিশ মালাও কোন সরকার বাস্তবায়িত করেন নাই। অনেক দেরীতে হলেও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নামজারির বিষয়ে একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে ভূমি সংস্কারের প্রাথমিক পদক্ষেপ গ্রহন করেছেন বলে দেশবাসী বিশ্বাস করে।

এম এ জলিল ভূমি সংস্কারের জন্য ভূমি নিবন্ধন, নামজারি ও খাজনা এক ছাতার নিচে আনা, কোন প্রকার ধারকরা জনবল নয়-ভূমি মন্ত্রনালয়ের নিজস্ব জনবল তৈরী করার আহ্বান জানিয়ে বলেন, এসকল বিষয়ে করতে পারলে রাষ্ট্র দেশের উন্নয়নে ভূমিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে এবং সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।

একই সাথে তিনি ভূমি কমিশন গঠনের আহ্বান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সকল কাজ সম্পন্ন করতে পারলে দেশ-জনগন ও রাষ্ট্র অনেক বেশী উপকৃত হবে বলে আমরা প্রত্যাশা করি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ