editor
প্রকাশিত: 10:55 AM, November 12, 2023
সরকার পতনের এক দফা, মামলা-হামলাসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ থেকে শুরু হচ্ছে। ভোর ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালিত হবে।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী একই কর্মসূচি পালন করবে। চতুর্থ দফার এই কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এর আগে টানা দুই দিনের অবরোধ কর্মসূচি পালনের পর ৯ নভেম্বর ফের টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি দেন তিনি। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তৃতীয় দফা অবরোধ শেষ হওয়ার আগেই গত বৃহস্পতিবার বিকালে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ