editor

প্রকাশিত: 11:14 AM, November 14, 2023

সরকার পতনের একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক

সরকার পতনের একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক

সরকার পতনের একদফা দাবিতে একদিন হরতাল ও ৪ দফায় ৯ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধী জোট। মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ফের ‘৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ’ ডেকেছে বিএনপি। গতকাল বিকালে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলো। এদিকে চলমান আন্দোলন দমাতে বিরোধী জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি’র সিনিয়র নেতাদের পর এবার শরিক দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। অভিযান চালানো হচ্ছে নেতাদের বাসায়।

নেতাদের মাঠে থাকার নির্দেশনা: এদিকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মাঠে থেকে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন দলটির হাইকমান্ড। গ্রেপ্তার এড়িয়ে রাজপথে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করার পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া জেলার নেতাদের আরও কার্যকর আন্দোলন গড়ে তোলার নির্দেশনা দেয়া হয়েছে। দলটির একটি সূত্র জানিয়েছে, বিএনপি’র মধ্যম সারি ও মাঠের নেতাদের ওপর আস্থা রাখছে দলটির হাইকমান্ড।

এসব নেতাদের নানা নির্দেশনা দেয়ার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এতে চতুর্থ ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের সংখ্যা ছিল বেশি। এ বিষয়ে বিএনপি’র সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, সবাই উপলব্ধি করতে পেরেছে- এবার যদি এই সরকারকে সরানো না যায় তাহলে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই যেকোনো মূল্যে চলমান আন্দোলনকে একটা যৌক্তিক পরিণতিতে না নেয়া পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকবে। রাজপথের আন্দোলনেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

চতুর্থ দফার অবরোধেও বিচ্ছিন্ন ঢাকা: বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষদিনেও সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল রাজধানী ঢাকা। মহাসড়কে চলেনি কোনো দূরপাল্লার বাস। যাত্রীশূন্য ছিল বাস টার্মিনালগুলো। গতকাল রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এই চিত্র দেখা গেছে। এ ছাড়া অবরোধের ২ দিনে ১৪টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এদিকে অবরোধের সমর্থনে গতকালও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করেন। অবরোধের সমর্থনে মিছিল করেছে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ সমমনা রাজনৈতিক দলগুলো। বিরোধী জোটের অবরোধের কারণে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল রাজধানী ঢাকা। চলাচল করেনি দূরপাল্লার বাস। আতঙ্কে রাজধানীতে যান চলাচল ছিল কম। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। যাত্রীর অভাবে লঞ্চ চলাচলও সংখ্যায় কম ছিল।

এদিকে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন বিএনপি’র নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছে ৫০ জন এবং মামলা দায়ের করা হয়েছে ১৬টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১৭০০ জনকে। অবরোধে অপ্রীতিকার ঘটনা এড়াতে সারা দেশে মোট ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন। ঢাকা-ময়মনসিংহ রেলপথে অতিরিক্ত নিরাপত্তায় ১৩ পয়েন্টে আনসার বসিয়েছে প্রশাসন।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ১২ই নভেম্বর সকাল থেকে ১৩ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ঢাকা সিটিতে ৮টি, নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুরে ৩টি, বরিশাল সদরে ১টি, নাটোরে ১টি, দিনাজপুরে ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ১টি ট্রাক, ১টি নছিমন পুড়ে যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ