editor
প্রকাশিত: 4:55 PM, November 14, 2023
রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর ডিস্ট্রিক গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফবিএমডি বলেছেন, ডায়াবেটিস নির্মূল হয় না, তবে আমরা সচেতন হলে এই রোগ থেকে নিজেকে নিয়ন্ত্রন রাখতে পারি। মানুষের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক মানের সংগঠন গুলো কাজ করে যাচ্ছে। তিনি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
তিনি মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নগরীর শাহজালাল উপশহরের সোনারপাড়াস্থ ভিক্টোরিয়া হসপিটালে রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের উদ্যোগে ও ভিক্টোরিয়া হসপিটালের সহযোগিতায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমাদেরকে সকল ধরণের রোগবালাই থেকে নিজেকে নিয়ন্ত্রন রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের প্রেসিডেন্ট ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এএসএমজি কিবরিয়া আরএফএসএম এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী এরিয়া এডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, ডেপুটি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান আতিকুর রাজা চৌধুরী পিএইচএফএমসি, ভিক্টোরিয়া হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হানিফ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান দেলোওয়ার হোসেন চুন্নু, পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ, পিপি রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ, আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, পিপি রোটারিয়ান বিধুভূষণ ভট্টাচার্য্য এমপিএইচএফ, পিপি এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ পিএইচএফ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান ফারুক আহমদ আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট