editor

প্রকাশিত: 11:23 AM, November 18, 2023

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেন শেখ হাসিনা

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম উদ্বোধন করলেন দলের সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে বিভিন্ন বুথ ঘুরে দেখে নিজের জন্যও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান, সাধারণ সম্পাদক বিএম সাহাবুউদ্দিন আজম। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেটির জন্ম হয়েছিল শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আওয়ামী লীগ দেশের সংবিধান মেনে চলে। প্রতিটি কাজ সূচারু ভাবে করে, বিশেষ করে সাংগঠনিক কাজগুলো।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দল থেকে যারা মনোনয়ন চান, তারা এখান থেকে ফরম সংগ্রহ করবেন। ৮টি বিভাগের জন্য ১০টি বুথ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে বুথ।

কারা মনোনয়ন পাবেন- এ ব্যাপারে শেখ হাসিনা বলেন, যারাই প্রার্থী হোক, সবাই যোগ্য। তৃণমূল থেকে মতামত নিয়ে বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। যেসব দল নির্বাচনে আসছে তাদের সাধুবাদ জানাই।

তিনি বলেন, নির্বাচন বানচাল করলে দেশের ক্ষতি হয়। দেশের মানুষকে আহ্বান জানাই, যারা জাতীয় সম্পদ নষ্ট করছে, এদেরকে প্রতিহত করতে হবে। আমরা চাই, জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে। ভোটের মধ্যদিয়ে সরকার গঠন হবে।

‘যারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষের ক্ষতি চায়, অবকাঠামো নষ্ট করতে চায়, জনগণের অধিকার যারা কেড়ে নিতে চেষ্টা করবে, জনগণই তাদের প্রতিহত করবে। দুর্ভাগ্যের বিষয়, বিএনপি জামায়াত দেশ ও মানুষের ক্ষতি করে মজা পায়।’

শেখ হাসিনা বলেন, আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখেই সামনে এগিয়ে যাব। গণতান্ত্রিক ধারা যেন কেউ ব্যাহত করতে না পারে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ