editor
প্রকাশিত: 3:25 PM, November 18, 2023
সর্বশেষ ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ ব্যাবধানে হেরেছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচে লেবাননের বিপক্ষে আগামী ২১ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
মাঠে নামার আগে দুঃসংবাদ পেতে হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। কার্ডের কারণে খেলতে পারছেন না জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ফরোয়ার্ড রাকিব হোসেন এবং লেফটব্যাক সাদ উদ্দিন।
গত মাসে ঘরের মাটিতে মালদ্বীপের বিপক্ষে একটি হলুদ কার্ড দেখেছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে মালেতে গোল করার পর জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ড দেখেছিলেন সাদউদ্দীন। এই দুই জন খেলোয়াড় সর্বশেষ মের্লবোনে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। যার কারণে ঘরের মাটিতে লেবাননের বিপক্ষে খেলতে পারছেন না।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে দুই ম্যাচে হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হবে তাকে। এমনকি এক ম্যাচের দুইবার হলুদ কার্ড পেলেও সে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। তাছাড়া সরাসরি লাল কার্ড পেলেও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে। তবে লাল কার্ডের ধরণ দেখে নিষেধাজ্ঞা বাড়ানোর এখতিয়ার রয়েছে ফিফার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে দুই জনের সাসপেনশন বিষয়টি নিয়ে চিঠি পেয়েছে ফিফার কাছ থেকে। গতকাল (শুক্রবার) রাতে মেলবোর্ন থেকে ঢাকায় পা রাখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ফুটবলার না খেলতে পারলেও তাদেরকে ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিবর্তে করা দলে ডাক পাবে এ নিয়ে আজ সিদ্ধান্ত নিবে বাফুফে।
অন্যদিকে মালদ্বীপের বিপক্ষে ঘরের মাটিতে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি মিডফিল্ডার সোহেল রানা। তবে লেবাননের বিপক্ষের ম্যাচে ফিরছেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,