editor
প্রকাশিত: 12:15 PM, November 20, 2023
অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক- প্রত্যেকেই স্বীকৃত ব্যাটার। প্রথম বোলার হিসেবে এবার সেই ক্লাবে যোগ দিলেন প্যাট কামিন্স।
নাম দেখে এতক্ষণে বুঝে যাওয়ার কথা কোন ক্লাবের কথা বলা হচ্ছে। তারা প্রত্যেকেই অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বিশ্বকাপের শুরুতে প্রথম দুই ম্যাচ হারায় কত সমালোচনা শুনতে হয়েছিল অজিদের। অথচ প্রায় দেড় মাসের লড়াই শেষে তারাই চ্যাম্পিয়ন। শিরোপার খাতায় নাম লেখালো ষষ্ঠবারের মতো। ফাইনালে স্বাগতিক ভারতকে স্রেফ উড়িয়ে দিয়ে তুলে নেয় ৬ উইকেটের জয়। কামিন্স জানালেন, সেরাটা তারা জমিয়ে রেখেছিলেন শেষের জন্যই।
বোলিং তো বটেই আজ কামিন্সের নেতৃত্ব ছিল প্রশংসা করার মতো। তাই তো দিনশেষে তার হাতেই উঠলো শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে অজি অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমরা আমাদের সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলাম। পুরো আসরেই বেশিরভাগ সময় আমরা আগে ব্যাট করেছি। ভেবেছিলাম পরে ব্যাট করা খেলার জন্য আজকের রাতটি বেশ ভালো। তারা (সতীর্থরা) দুর্দান্ত খেলেছে। আমরা বুড়ো দলে পরিণত হচ্ছি প্রতিনিয়ত, কিন্তু তারপরও সবাই মাঠে নিজেদের নিংড়ে দিচ্ছে। আমরা ভেবেছিলাম এখানে ৩০০ রান তাড়া করা কঠিন হলেও অসম্ভব নয়। ২৪০ রানে আটকাতে পেরে ভালোই লাগছিল। ‘
বছরটা দুর্দান্ত কাটছে অস্ট্রেলিয়ার জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাটিতে শিরোপা ধরে রাখা। তবে সবকিছুর চূড়ায় কামিন্স রাখছেন বিশ্বকাপ শিরোপাকেই। তিনি বলেন, ‘চারপাশে তাকিয়ে ভাবছিলাম, আজ রাতে যা-ই ঘটুক না কেন মুহূর্তটি বিশেষ। বিশ্বকাপ জেতার পণ করেই এগিয়েছিলাম। এই বছরটি দীর্ঘ সময় ধরে মনে থাকবে। শীতকালে অনেক সাফল্য পেয়েছি আমরা এবং এটা (বিশ্বকাপ) সবকিছুর উর্ধ্বে। ‘
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,