editor
প্রকাশিত: 11:26 AM, November 21, 2023
বেশ কয়েকটি আক্রমণের পরও গোলের দেখা পায়নি ইতালি, তবে নিজেদের রক্ষণভাগও শক্ত করে রেখেছিল তারা। আর তাতেই ধরা দিল সাফল্য। ইউক্রেইনকে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।
ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে কোয়ালিফাই করতে কেবল এক পয়েন্ট দরকার ছিল ইতালির। সেটিই করে দেখাল তারা; গতকাল রাতে জার্মানির লেভারকুজেনে ম্যাচটি গোলশূন্য ড্র করে। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলার অনিশ্চয়তাও দূর করলো দলটি। গত বিশ্বকাপে কপাল পুড়েছিল তাদের।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখা ইতালি বেশ কয়েকটি আক্রমণ সাজায়। তবে জালের দেখা পাওয়া হচ্ছিল না। প্রথমার্ধে এমন আক্রমণ চালানোর পর দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলতে থাকে তারা। মূলত পরবর্তী পর্বে উঠতে মাত্র একটি পয়েন্ট দরকার থাকার কারণেই রক্ষণের প্রতিই বেশি মনোযোগ দিচ্ছিল দলটি। এবং শেষ পর্যন্ত সেটিই করে দেখিয়েছে।
পয়েন্ট টেবিলে সমান ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান ইতালি ও ইউক্রেইনের। প্রথম দেখায় ২-১ গোলে জয় পাওয়ার কারণেই এগিয়ে থেকে ইতালি উঠল মূল পর্বে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,