editor
প্রকাশিত: 12:08 PM, December 3, 2023
লা লিগায় এবারের আসরে সবচেয়ে বড় চমক জিরোনা। গত মৌসুম শেষ করেছিল পয়েন্ট টেবিলে দশে থেকে।
তবে এবার শীর্ষস্থান নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে রীতিমত ইঁদুর-বিড়াল দৌড় খেলছে তারা। গতকাল পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়ার বিপক্ষে তুলে নেয় ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয়। তাই রিয়ালের সামনে লক্ষ্য ছিল শীর্ষস্থান ধরে রাখার। গ্রানাদার বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ে কাজটা ভালোমতোই করে লস ব্লাঙ্কোসরা।
তলানির দিক থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল গ্রানাদা। তাই রিয়ালের সামনে খুব একটা হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। সান্তিয়াগো বের্নাব্যুতে ম্যাচের ২৬ মিনিটে টনি ক্রুসের জাদুকরী পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাহিম দিয়াস।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। জুড বেলিংহ্যামের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের শট ঠেকিয়ে দেন গ্রানাদা গোলরক্ষক। কিন্তু ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন রদ্রিগো। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে (৭ গোল ও ৪ অ্যাসিস্ট) গোল করলেন তিনি।
ম্যাচশেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘সে তার সেরা ছন্দে ফিরে এসেছে, অনেক গোল করছে। লোকে বলে সে কেবল বাঁ প্রান্তে গোল করতে পারে, দ্বিতীয়ার্ধে তাকে আমি ডান প্রান্তে রাখলেন, যেখানে আমি ভেবেছিলাম আরও বেশি স্পেস পাবে সে। গোলটি ভালো ছিল। ‘
১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে জিরোনা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। গতকাল উলভসকে ২-১ গোলে হারায় তারা। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,