editor
প্রকাশিত: 1:26 PM, December 4, 2023
এ মৌসুমেই আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন হুয়াও ফেলিক্স। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই গোলের দেখা পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। আর তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সা।
লা লিগার ম্যাচে গতকাল ১-০ গোলে আতলেতিকোকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৪। ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা জিরোনার সংগ্রহও রিয়ালের সমান।
আতলেতিকোর ঘরের ক্লাব অলিম্পিক স্টেডিয়ামে আক্রমণ- পাল্টা আক্রমণে চলেছে ম্যাচ। সুযোগ তৈরি করে দুই দলই। তবে প্রথম সুযোগ পেয়েই কাজে লাগায় বার্সা। ২৮ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি আসে ফেলিক্সের পা থেকে। রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি থেকে চিপ শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা।
আতলেতিকোও ভালো কিছু আক্রমণ শানিয়েছিল। নিজের সাবেক ক্লাব বার্সার বিপক্ষে গোল করার কাছাকাছি চলে গিয়েছিলেন আতলেতিকোর মেম্ফিস ডিপে। কিন্তু তার ফ্রি-কিকে বল জালে ঢোকার আগেই প্রতিহত হয় বার্সা গোলরক্ষন ইনাকি পেনার হাতে। ব্যবধান বাড়াতে পারতো বার্সাও। কিন্তু পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি দারুণ কিছু সুযোগ নষ্ট করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,