editor
প্রকাশিত: 11:54 AM, December 8, 2023
চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে। একই সঙ্গে বার্ষিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী বাজেটের আকার নিয়েও আলোচনা হয়েছে। আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার আট লাখ কোটি টাকার বেশি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৭ লাখ ১০ হাজার কোটি টাকা করা হচ্ছে।
মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাজেট বরাদ্দ ছিল যেখানে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা, কমিয়ে তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করা হচ্ছে।
আরও জানা গেছে, অনুদান ছাড়া চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা।
সূত্রগুলো জানায়, বৈঠকে রাজস্ব আয়ের নিম্নগতি নিয়ে আলোচনা হয়েছে। চলতি অর্থবছরের চার মাসেই রাজস্ব কম আদায় হয়েছে ১২ হাজার কোটি টাকা।
এনবিআরের পক্ষ থেকে এ সময়ে রাজস্ব আয় বৃদ্ধির বাস্তবসম্মত কোনো কৌশল বৈঠকে উপস্থাপিত হয়নি। এ ছাড়া সার্বিক রপ্তানি আয় ও প্রবাসী আয় কমে যাওয়া, ডলার–সংকট, আমদানি কমে যাওয়া ইত্যাদি নিয়ে আলোচনা হয় বৈঠকে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকার অংশ নেন।
3 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত
2 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়
5 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ
8 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। 5
6 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
7 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে
2 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে