editor
প্রকাশিত: 10:59 AM, December 10, 2023
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি ও সরকারবিরোধী আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলো।
গুম-খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি।
এ ছাড়া একই সময়ে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ। বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২-দলীয় জোট, পুরানা পল্টনে আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় প্রেসক্লাবের সামনে এলডিপি, হাইকোর্টের সামনে সড়কে কদমফুল ফোয়ারার উল্টো দিকে গণফোরাম ও পিপলস পার্টি, বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদ, পুরানা পল্টনে দলীয় অফিসের সামনে গণ অধিকার পরিষদ (কিবরিয়া) এবং জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকের সড়কে গণতান্ত্রিক বাম ঐক্য মানববন্ধন করবে।
অন্যদিকে, তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে দুপুর ১২টায় লেবার পার্টি এবং বিজয়নগরে ৭১ হোটেলের সামনে বিকেল ৩টায় এবি পার্টি মানববন্ধন কর্মসূচি পালন করবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সরকারের দিক থেকে বাধা-বিপত্তি আসলেও সবকিছুকে প্রতিহত করে মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, যেসব পরিবার নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, গুম-খুন হয়েছেন, সেসব পরিবারের সদস্যদের আপনারা মানববন্ধনে আনবেন।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ