editor
প্রকাশিত: 12:24 PM, December 10, 2023
বিশ্বচ্যাম্পিয়ন তকমা লাগিয়ে এলেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। সেই ব্যর্থতা পিছুই ছাড়ছে না তাদের।
এবার ১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ (২-১ ব্যবধানে) হারল তারা। আর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে ২৫ বছর পর সিরিজ জয় ক্যারিবিয়ানদের। গতকাল তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ডিএলএস মেথডে ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।
ব্রিজটাউনে বৃষ্টির আসা-যাওয়ার মাঝে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। অভিষিক্ত ম্যাথু ফর্দের বোলিং তোপে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। সেখান থেকে বেন ডাকেটের ফিফটিতে ৪০ ওভারে ২০৯ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ৭৩ বলে ৭১ রান করেন ডাকেট। এছাড়া ৪৫ রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে।
ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি পেসার ফর্দ। এছাড়া আলজারি জোসেফ তিনটি ও রোমারিও শেফার্ডের শিকার দুটি উইকেট।
ফের বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান। কিসি কার্টির ফিফটি ও অ্যালিক অ্যাথানেজের ৪৫ রানে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু মিডল অর্ডারদের ব্যর্থতায় ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে এরপর অভিষিক্ত ফর্দেকে নিয়ে হাল ধরেন রোমারিও শেফার্ড। অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ার পথে ২৮ বলে ৪১ রানে ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত ১৩ রানের কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন ফর্দে। তিন ম্যাচে ১৯২ রান করে সিরিজসেরা ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।
এদিকে, একই মাঠে আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,