editor

প্রকাশিত: 11:21 AM, December 12, 2023

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু

ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে বৃষ্টির পর সিলেটসহ সারাদেশে শীতের ঠাণ্ডা বাতাস বইছে। আগামী এক-দুইদিনের মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এসময় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছেন মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, যা প্রভাব ফেলবে দেশের বিস্তীর্ণ এলাকায়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সোমবার গণমাধ্যমে জানান, মঙ্গলবার থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল যেমন- গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেক জায়গায় তাপমাত্রা নেমে আসবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তিন থেকে চারদিন বিরতি দিয়ে আরও একটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

কখন শৈত্যপ্রবাহ ধরা হয়: বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে শীতের অনুভূতির তীব্রতা বাড়তে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের কোথাও কোথাও একটি বা ‍দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শীত তীব্রতর হওয়ার কারণ কি?

একটি উচ্চচাপ বলয়ের অবস্থান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকাজুড়ে বিদ্যমান। হিমালয়ের পাদদেশ থেকে শীতল বাতাস দেশের অভ্যন্তরে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করতে শুরু করেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমে যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার শুরু হয়েছে- এসব কারণেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার থেকে রাতের তাপত্রা কমতে শুরু করেছ। সারা দেশের রাতের তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর দিনের তাপমাত্রা থাকছে ২১ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পরে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ