editor
প্রকাশিত: 3:34 PM, December 14, 2023
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট এর পরিচালনায় আলোচনার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পাঠ করেন আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহিন ও গীতা পাঠ করেন মিন্টু চন্দ রায় অনুপব্রত। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো: শফিকুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অধ্যাপক মো: শফিকুর রহমান, মো: আবুল ফজল, সিনিয়র আইনজীবী প্রফেসর ঋষিকেশ ধর, বিধুভূষণ ভট্টাচার্য্য, মোহাম্মদ ফজলুর রহমান শিপু, মোস্তাকিম আহমদ কাওছার, মোহাম্মদ আজমল হোসেন, মো: কামাল আহমেদ, মো: জহিরুল ইসলাম রিপন, আসাদুর রহমান তারেক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আগামী প্রজন্মই হচ্ছে স্বনির্ভর দেশ গঠনের হাতিয়ার, তাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে কর আইনজীবীদের ভূমিকা অপরীসিম। আমাদেরকে এব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট