editor
প্রকাশিত: 1:28 PM, November 18, 2020
পিএসএল প্লে-অফের আগে করাচি কিংসের কোচের ভূমিকায় ছিলেন প্রয়াত ডিন জোন্স। তার কোচিংয়েই প্লে-অফে জায়গা করে নেয় করাচি। পিএসএল শেষ হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনার কারণে প্লে-অফের খেলা স্থগিত করা হয়। গত ১৪ নভেম্বর আবার শুরু হয় প্লে-অফের খেলা। এর দেড় মাস আগে পৃথিবীকে বিদায় জানান জোন্স। মঙ্গলবার ফাইনালে জেতার পর প্রয়াত কোচ জোন্সকে পিএসএলের পঞ্চম আসরের শিরোপা উৎসর্গ করেছে করাচি কিংস। প্রথমবারের মত ফাইনালে ওঠে লাহোর কালান্দার্সকে ৫ উইকেটে হারায় তারা।
পুরো প্লে-অফ জুড়েই জোন্সকে স্মরণ করেছেন বাবর আজম, ইমাদ ওয়াসিমরা। করাচি ডাগআউটে ছিল ‘প্রফেসর ডিনো’র লেআউট। প্লে-অফ শুরুর আগেও তাকে জানানো হয়েছে সম্মান। করাচির শিরোপা জয়ের সাফল্যে তাই না থেকেও ছিলেন জোন্স।
ফাইনাল ম্যাচ শেষে করাচি জানায়, ঘরের মাঠে জেতা এই শিরোপা জোন্সকে উৎসর্গ করা হয়েছে।
ক্রিকেটার হিসেবে যেমন খ্যাতিমান ছিলেন, তেমনি ধারাভাষ্যকার ও কোচ হিসেবেও দ্যুতি ছড়িয়ে সমানভাবে খ্যাতি অর্জন করেছিলেন জোন্স। গত ২৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ডিন জোন্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্টার ইন্ডিয়ার হয়ে আইপিএলের ধারাভাষ্যকার দলের সদস্য হিসেবে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,