editor
প্রকাশিত: 10:05 PM, December 29, 2023
অনলাইন ডেস্ক
বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় সংঘর্ষে জড়িয়েছে মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের দুটি গ্রুপ। এই সংঘর্ষে একজন নিহত এবং উভয় গ্রুপের অন্তত ২০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। নিহত সিরাজ সিকদার (৫৮) বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের কোব্বাত সিকদারের ছেলে। তিনি শাম্মী গ্রুপের অনুসারী বলে দাবি করেছেন তার সমর্থকরা।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বিকাল ৩টার দিকে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই সংঘাতে জড়ায় বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের অনুসারীরা। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে একজন মারা যায়। হিজলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ বলেন, পঙ্কজ দেবনাথের অনুসারীরা মারামারি শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে আহত হন সিরাজ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, শাম্মী আহমেদ এবার নৌকা মার্কার মনোনয়ন পেয়েছিলেন।
এ আসনে আওয়ামী লীগের এমপি পঙ্কজ দেবনাথ মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। পঙ্কজের এক আবেদনে শাম্মীর মনোনয়ন বাতিল হয়ে যায়। উচ্চ আদালতেও বাতিল বহাল থাকে। তবে ২৬শে ডিসেম্বর আবার আপিল করেন শাম্মী। আগামী ২রা জানুয়ারি আপিলের শুনানি রয়েছে। এর আগে পঙ্কজ একাধিকবার অভিযোগ করেন, শাম্মীর সমর্থকরা তার নির্বাচনী অফিস ভাঙচুর এবং কর্মীদের পিটিয়ে আহত করছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ