editor
প্রকাশিত: 2:46 PM, December 30, 2023
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর ও কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়ার একমাত্র সন্তানের নামে প্রতিষ্ঠিত অনিরুদ্ধ বড়ুয়া অনির মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যানের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সিলেটের বালুচর নয়াবাজারস্থ চা বাগান এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া সহ পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শীতের শুরু থেকেই লায়ন রূপম কিশোর বড়ুয়া থেকে প্রাপ্ত কম্বলসমূহ তাঁর পিতা সাবেক পাকিস্তান গণপরিষদ সদস্য (এমএলএ) অ্যাডভোকেট ফণী ভূষণ বড়ুয়া, মাতা তটিনী বড়ুয়া ও অকাল প্রয়াত সন্তান অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মরণে দেশজুড়ে শীতবস্ত্র বিতরণের জন্য বিস্তৃত বাবৌযুপ এর তৃতীয় কার্যক্রম কর্মসূচি সকল কেন্দ্রে (অঞ্চল/শাখা) এর ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট