editor
প্রকাশিত: 4:05 PM, December 30, 2023
অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের শুভ জন্মোৎসব-১৪৩০ বঙ্গাব্দ আয়োজন করা হয়েছে। এই জন্মোৎসব সিলেট নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় অখণ্ড সংহিতা পাঠম সাড়ে ৮টায় শ্রীশ্রী অখণ্ড সমবেত উপাসনা, সাড়ে ১০টায় শ্রীশ্রী নীরব নামজপ, পৌনে ১১টায় জপ সমর্পণ, বেলা ১১টায় শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের জীবন বেদ পর্যালোচনা-মুখ্যত: মানবজাতি গঠনে কর্মযোগী স্বামী স্বরূপানন্দ অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত প্রকৌশলী সুধাময় দেবের সভাপতিত্বে ও অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস ও কুমারী শ্রীমতি শ্রেয়সী দাস পুরকায়স্থ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. শ্রীমৎ যুগল ব্রহ্মচারী, বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিজিত কুমার দে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা অশোক রঞ্জন চৌধুরী।
এদিন বেলা আড়াইটায় জীবনবেদ পর্যালোচনান্তে শ্রী বিগ্রহে সমবেত অঞ্জলি প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, পহেলা জানুয়ারি প্রতিবারের মতো চরিত্র গঠন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পদযাত্রা নগরের বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দির থেকে চৌহাট্টা শহিদমিনারে গিয়ে শেষ হবে। পদযাত্রা উদ্বোধন করবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রতিশ চন্দ্র চৌধুরী ও অনুষ্ঠান পরিচালনা করবেন পুলিশ কর্মকর্তা শ্যামল বণিক।
শুভ জন্মোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ জন্মোৎসব কর্ম্ম-পরিষদের সভাপতি বিনীত কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বাবুল সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দেব সাধন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট