editor

প্রকাশিত: 8:29 PM, December 30, 2023

ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইউনিক এডুকেশন রিসার্চ সেন্টার কর্তৃক পরিচালিত সিলেটের প্রথম ডিজিটাল প্রাইমারি স্কুল, ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক নুরুন নাহার নিশা ও নাটক প্রশিক্ষক রুবেল রাজের সঞ্চালনায় প্রথমেই কোরআন তেলাওয়াত পাঠ করেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইহান এবং পবিত্র গীতা পাঠ করেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অনসূয়া সরকার স্নেহা ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখলেন স্কুলের শিক্ষক শেখ সালেহা মাহবুব,। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক অন্তরা দেব রায়। প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফাতেমা পারভীন মালা, স্কুলের শিক্ষার পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে যে শিল্প বিপ্লব চলছে সেই শিল্প বিপ্লবে তৃতীয় শিল্প বিপ্লব পেরিয়ে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের পদার্পণ করেছি। সুতরাং এই চতুর্থ শিল্প বিপ্লবকে যদি আমরা সাদর আমন্ত্রণ জানাতে না পারি তাহলে আমরা বহির্বিশ্ব থেকে অনেক পিছিয়ে পড়ব। বর্তমান সরকার যে নতুন শিক্ষা কারিকুলাম করেছে। তা বিশ্বেন অন্যান্য দেশের সাথে মিল রেখেই করেছে। যাতে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। বাংলাদেশ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে রীতিমতো যেভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে শিক্ষাক্ষেত্রেও এগিয়ে যাবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ।

অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ২০২৩ সালের বার্ষিক মূল্যায়নের মেধাবী শিক্ষার্থীরা, বর্ষসেরা নির্বাচিত শিক্ষার্থীরা এবং বর্ষসেরা নির্বাচিত অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে স্কুলের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তিন শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুলের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নাটক ও নিত্য পরিবেশন করে তাদের ট্যালেন্ট শো পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা ও ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট