editor

প্রকাশিত: 5:26 PM, December 31, 2023

নির্বাচন বন্ধে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নির্বাচন বন্ধে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

‘একতরফা প্রহসনের’ নির্বাচন বন্ধ, সংসদ ভেঙে দেয়া এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে দলটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসিডেন্টের বাসভবন অভিমুখে রওনা হয়ে দৈনিক বাংলা পৌঁছলে পুলিশ বাধা দেন। এসময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নেতারা পরিস্থিতি শান্ত করেন। সেখান থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান এবং প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

রোববার সকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদানপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, সরকার দীর্ঘ ১৫ বছরে নির্বাচনী ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ সকল সাংবিধানিক ব্যবস্থা ধ্বংস করে দেশকে ভয়াবহ সঙ্কটে ঠেলে দিয়েছে। বিরোধী দলগুলোর দাবিকে পাস কাটিয়ে একতরফা নির্বাচনের নামে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রেসিডেন্টকে নির্বাচন বন্ধ করে দিয়ে অবৈধ সংসদকে ভেঙ্গে দিতে হবে। শিক্ষাকারিকুলাম বাতিল করে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে।

এ কাজটুকু রাষ্ট্রের মুরুব্বি হিসেবে প্রেসিডেন্টকে করতে হবে। অন্যথায় দেশ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটসহ বিদেশিদের নিষেধাজ্ঞায় পরে ক্ষতিগ্রস্ত হলে এর দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে।

ইউনুছ আহমাদ বলেন, সরকার বিগত নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের হুমকি-ধামকি দিয়েছে। আর নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করছে। বিরোধী দলবিহীন নির্বাচন দিয়ে জনগণকে কাছে টানতে পারছে না। জনগণ সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সরকার আঁচ করতে পারছে যে, তাদের সঙ্গে দেশের জনগণের কোন সম্পর্ক নেই। এভাবে নির্বাচনের নামে তামাশার কোন মানে হয় না।

সমাবেশে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া, ডা. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী হাফিজুল ইসলাম ফাইয়াজ, আল আমিন সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ