editor

প্রকাশিত: 10:30 PM, January 5, 2024

সহিংস হামলার ঝুঁকিতে বাংলাদেশি সাংবাদিকরা, নির্বাচন নিয়ে রিপোর্টিং বিপজ্জনক-কঠিন

ফ্রি প্রেস আনলিমিটেড এর বিবৃতি

সহিংস হামলার ঝুঁকিতে বাংলাদেশি সাংবাদিকরা, নির্বাচন নিয়ে রিপোর্টিং বিপজ্জনক-কঠিন

অনলাইন ডেস্ক

আগামী রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগের কয়েক মাসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেগুলো বিরোধী দল এবং ক্ষমতাসীন দল- উভয় পক্ষের সমর্থকদের দ্বারা সহিংসতায় পরিণত হয়। বিরোধী দলের অনেক নেতাকে আটক করা হয়েছে। সাংবাদিকরা উভয় পক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন উদ্ভূত পরিস্থিতি নিয়ে রিপোর্ট এর চেষ্টা করার সময় হামলার সম্মুখীন হন।

শুক্রবার (০৫ জানুয়ারি) বিশ্বজুড়ে মিডিয়া ও সাংবাদিকদের নিয়ে কাজ করা নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘ফ্রি প্রেস আনলিমিটেড’ এমন মন্তব্য করেছে।

ফ্রি প্রেস আনলিমিটেড ৫৫টি দেশে ৩০০’রও বেশি অংশীদারদের সাথে কাজ করে যাতে বিশ্বব্যাপী মানুষের কাছে স্বাধীন, নির্ভরযোগ্য সংবাদ এবং তথ্য পৌঁছানো নিশ্চিত হয়।

ফ্রি প্রেস আনলিমিটেড বলছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে একটানা বাংলাদেশে শাসন করে আসছে এবং আগামী নির্বাচনের পর তাদের টানা চতুর্থ মেয়াদ শুরু করাটা প্রায় নিশ্চিত। বিরোধী দলগুলো (যাদের মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি) এবং তার মিত্রদের বক্তব্য: তাদের কোনো বিশ্বাস নেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবেন। তারা নির্বাচন বয়কট করছে, যার ফলে নির্বাচনের সব প্রার্থীই আওয়ামী লীগ, তার মিত্র কিংবা স্বতন্ত্র।

বাংলাদেশের সাংবাদিকরা ঘটনা নিয়ে রিপোর্ট করার এবং জনগণকে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য নিজেদের যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু প্রেক্ষাপটটি বিপজ্জনক এবং কঠিন। মাঠ পর্যায় থেকে আমাদের পরিচিতদের একজন বলেন: “দুঃখজনক বাস্তবতা হল বিক্ষোভে সাংবাদিকদের উপর হামলা এবং সাংবাদিক আহত হওয়া এখন একটি সাধারণ দৃশ্য। কিন্তু তাই বলে আমি থামতে পারি না। একজন সাংবাদিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমার দায়িত্ব রয়েছে বলেই আমি মনে করি।”
“শারীরিক নিরাপত্তার ঝুঁকি”র কথা উল্লেখ করে ফ্রি প্রেস আনলিমিটেড বলেছেঃ সাংবাদিকরা তাদের কাজ করার সময় সহিংস হামলার ঝুঁকিতে থাকেন। অক্টোবরে রাজধানী ঢাকায় সমাবেশ কাভার করা কমপক্ষে ২৭ জন সাংবাদিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি পুলিশের হামলার শিকার হয়েছিলেন।

নির্বাচনের আগে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বড়দিনের আগের সপ্তাহগুলোতে, বিশেষ করে নভেম্বরে, রাজনৈতিক উত্তেজনা সহিংস বিক্ষোভে গিয়ে ঠেকে। আমরা বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে এবং নির্বাসিত বাংলাদেশি সাংবাদিকদের ভয় দেখানো ও নিয়ন্ত্রণের জন্য তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক সহিংসতা বৃদ্ধি পেতে দেখেছি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে